• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ

প্রভাত রিপোর্ট / ২৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ওবায়দুল্লাহ শেখ (৪০) নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওবায়দুল্লাহ শেখ উপজেলার বাঘাজোড়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে একই গ্রামের হাবিবুর শেখের পুত্র মাহাবুর শেখ (৪৫) ও তার স্ত্রী বিজলী বেগম (৩৫) পূর্ব শত্রুতার জেরে ওবায়দুল্লাহ শেখের বসতঘরের পাশে রাখা প্লাস্টিকের পাইপ ও কাঠের ইস্তুপে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।আগুন লাগানোর দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজনের সহযোগিতায় অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এনে নেভানো হয়। এতে ভুক্তভোগী পরিবার বড় ধরনের প্রাণহানির ঝুঁকিতে পড়ে।
ওবায়দুল্লাহ শেখ অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পাশাপাশি তারা দা, লাঠি ও সাবল নিয়ে চলাফেরা করে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে খুন ও জখমের হুমকি দিয়ে আসছে। এতে তার ও তার পরিবারের জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী ওবায়দুল্লাহ শেখ বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং আমার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
এবিষয়ে অভিযুক্ত মাহাবুর শেখ বাড়ি না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বিজলী বেগম মুঠোফোনে জানান, এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-ওর-রশিদ হাওলাদার বলেন, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি তদন্তপূর্বক আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও