• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মার্তিনেজের বিকল্প হিসেবে লুকেবাকে ভাবছে ম্যানইউ

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে বাঁ পায়ের একজন সেন্টারব্যাক দলে নেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ ক্লাবটি। সেই তালিকায় আছেন জার্মান ক্লাব আরবি লাইপজিগের ফরাসি ডিফেন্ডার কাস্তেলো লুকেবা।
ইউনাইটেডের বর্তমান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে ঘিরে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবের আগ্রহের খবরও এসেছে। আগামী গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে জানুয়ারিতেই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে ইউনাইটেড।
মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখেই নতুন সেন্টারব্যাক খুঁজছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। এ ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় আছেন এভারটনের জ্যারাড ব্র্যানথওয়েট, ফুলহামের ক্যালভিন বাসি ও ব্রেন্টফোর্ডের নাথান কলিন্স। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন ২৩ বছর বয়সী লুকেবাও।
২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে লাইপজিগে যোগ দেন ফরাসি এই ডিফেন্ডার। এরপর থেকে জার্মান ক্লাবটির রক্ষণভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। বল পায়ে স্বচ্ছন্দ, শারীরিকভাবে শক্তিশালী এবং ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে কার্যকর হওয়ায় লুকেবাকে পছন্দ ইউনাইটেডের। তবে তাকে দলে পেতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। লুকেবার রিলিজ ক্লজ প্রায় ৬ কোটি ৯০ লাখ পাউন্ড বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও প্রায় ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে সমঝোতার সম্ভাবনার কথাও এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category