• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪ ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ বিশ্ববাজারে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম বাংলাদেশ আর ‘উন্নয়নের বিস্ময়’ নয় আন্তর্জাতিক ‌ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ায় ৫ ক্যাটাগরিতে সেরা বিকাশ ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের।
ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩-০ করেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মাস্তানতুয়োনো। এরপর ৭৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করলে ব্যবধান হয় ৬-০। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার এখন ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তার এই জোড়া গোল আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও আশাবাদী করেছে সমর্থকদের। এই জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category