• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

‘আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: ‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’। কিশোর তাহমিদুল কবিরের (১৫) জানাজার আগে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তার বাবা মামুনুল কবির। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে কিশোর তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তাহমিদুল। গতকাল সকালে বান্দরবানের শৈলপ্রপাত ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রামে তাহমিদুলের বাড়ি। গত বুধবার দুপুরে ছয় বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত ঝরনায় ঘুরতে গিয়ে গোসল করার সময় নিখোঁজ হয় সে। পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়।
তাহমিদুলের জানাজার আয়োজন যখন চলছিল, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এর মধ্যেই জানাজায় অংশ নিতে মাঠে ছুটে আসেন নানা বয়সী মানুষ। পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন স্বজন, প্রতিবেশী ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
জানাজার আগে তাহমিদুলের মরদেহের পাশে দাঁড়িয়ে জানাজায় আসা মানুষের উদ্দেশে কথা বলেন বেশ কয়েকজন। এর একপর্যায়ে তাহমিদুলের বাবা মামুনুল কবিরকে সামনে ডাকা হয়। এ সময় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মামুনুল কবির।
মামুনুল কবির বলেন, ‘আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পেয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।’
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহমিদুলের মরদেহ দাফন করা হয়। পরে তাহমিদুলের কবরে ফুল দেন তারই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক। তাহমিদুলের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করা হয়।
মামুনুল কবির ও মুনিয়া কবির দম্পতির সন্তান তাহমিদুল ছিল দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ। তার বড় বোন নওশীন তাসনীমের বয়স ১৬ এবং ছোট ভাই তাওসিফুল কবির আহাদের বয়স চার বছর। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। এ বছরের শুরুতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয় তাহমিদুল।
তাহমিদুলের জানাজায় অংশ নিতে আনোয়ারায় আসা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দলে ছিলেন উপাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‘তাহমিদুল পড়াশোনায় খুবই ভালো ছিল। ভদ্র স্বভাবের এমন ছেলেটির মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।’
শৈলপ্রপাত এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালসম বম জানান, গোসলের এক পর্যায়ে কখন তাহমিদুল ঝরনার নিচের খুমে পড়ে যায়, তা অন্যরা বুঝতে পারেনি। ফেরার সময় তারা দলের একজনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ছয় শিক্ষার্থীর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে তাঁদের নজরে আসেনি। পরে বিষয়টি জানতে পেরে তাদের খোঁজ নেওয়া হয়। বিকেলের দিকে শৈলপ্রপাত থেকে তাহমিদুলের নিখোঁজ হওয়ার খবর পান তাঁরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শৈলপ্রপাতের ঝরনার নিচের একটি খুম থেকে তাহমিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category