• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: এমপি সেলিম ভূইয়া

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূইয়া বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যে সমস্ত শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না। তিনি আরও বলেন, এখন নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে ‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’, আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হইতো, আবার তাকে হ্যান্ডকাপও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসতো, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ র‌্যাব ডিবি দিয়ে আমাকে উটিয়ে নেয়া হয়েছিলো-আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এতকিছু সহজে ভুলি নাই। সেলিম ভূইয়া বলেন, আমরা প্রতিহিংসা বা প্রতিশোধ রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদেরকে ছেড়েও দেব না, ধরতে হবে।
তিনি আরও বলেন, এই ১৭ বছরে শিখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-প্রস্তুকে এসব মিথ্যা কথাগুলো আমার মত শিক্ষকরাই লেখছে, আপনার মত শিক্ষকরাই লেখছে, তাদেরকে ভাড়া করে নেওয়া হতো তারা বই প্রস্তুকে এগুলো লেখতো, এই মিথ্যা কথাগুলো শেখানো হতো। শেখ মুজিব যদি জাতির পিতা হতো ১৯৭৪ এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকতো না। লাশ দাফন করার মতোও কেউ ছিল না।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মলেনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category