• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পাবনা : পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরসহ সংগঠনটির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাটমোহর থানার ওসি ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার অন্য দুজন হলেন গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের ছাত্রলীগ সদস্য রাশেদুল ইসলাম।
পুলিশ জানায়, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হরিপুর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ওসি ওলিউর রহমান জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রোববার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category