• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

নড়াইলের নিষিদ্ধ যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানা গ্রেফতার

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নড়াইল: নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, হামলাকারীরা ৩০ থেকে ৩৫টি বাড়ির অন্তত অর্ধশত ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি আগুন দেয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডে নিহত দুই বিএনপি নেতার স্বজনেরাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন।
স্থানীয়দের তথ্যমতে, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এদিকে, কালিয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন এসপি মোহাম্মদ আল মামুন শিকদার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category