• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি চিকিৎসা ভিসা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় পর্যায়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী বছর একটি উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।
উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ (কানেক্টিভিটি) এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসা ভিসা আবেদনকারীদের প্রতি থাইল্যান্ডের উদার সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। থাইল্যান্ডে নিয়মিত বা বারবার চিকিৎসার প্রয়োজন হয়– এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার সুবিধা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করা হবে বলে আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত।
এছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষায় থাইল্যান্ড সরকারের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বর ২০২৬ তারিখের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category