• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সারিকা ফিরছেন ‘সেলফি’ নিয়ে, সঙ্গে বাসার

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : এ প্রজন্মের অভিনেত্রী সারিকা সাবাহ। নাটকে অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু হঠাৎ নিজেকে গুটিয়ে নেন অভিনয় থেকে। এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। সর্বশেষ গত বছর একটি ওয়েব সিরিজ ও একটি নাটকে দেখা গিয়েছিল। এক বছরেরও বেশি সময় পর অবশেষে সারিকা ফিরছেন। এই ডিসেম্বরে তাকে দেখা যাবে নতুন সিনেমা ‘সেলফি’তে। এটি বানিয়েছেন মুশফিকা মাসুদ। সিনেমাটিতে সারিয়ার সঙ্গে আছেন খায়রুল বাসার।
রবিবার (২২ নভেম্বর) প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানিয়েছেন সংশ্লিষ্টরা। সারিকা নিজেও সে পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘একটা সেলফি, আর তারপর থেকেই শুরু এক অদ্ভুত গল্পের। কিন্তু এই গল্পের শেষটা কি শুধুই ভালোবাসার নাকি অপেক্ষা করছে অন্য কিছু?’
পোস্টারে দেখা যায়, খায়রুল বাসার গিটার বাজিয়ে গান গাইছেন, আর তার পাশে বসে মুগ্ধ নয়নে হাসিমুখে চেয়ে আছেন সারিকা। দেখতে রোম্যান্টিক মনে হলেও গল্পে ভিন্ন মোড়ও থাকতে পারে, তেমনই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ‘সেলফি’ মূলত ওয়েব ফিল্ম। এতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ১০ ডিসেম্বর এটি মুক্তি পাবে হইচইতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category