• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের এক গায়িকা ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের একটি সংবাদ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে বলা হয়, গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর দলের ওই চার সদস্যের ওপর আরও দুটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী দুই বছর তাঁরা কোনো শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সময়ে তাঁদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর এই মামলা হয়। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন আহমাদি। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।
পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংস্থাগুলো বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া।
ওই গায়িকার শাস্তির বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
২০২২ সালে কুর্দি-ইরানি তরুণী মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার নিয়মটি বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।
তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে নারীরা এখন ক্রমেই এই নিয়ম অমান্য করছেন। এ ছাড়া নিয়মটি কার্যকরের ক্ষেত্রেও কর্তৃপক্ষের কঠোরতা আগের তুলনায় কমেছে এবং বেছে বেছে তা প্রয়োগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category