• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

টানা তিনদিনের ছুটিতে পূর্ব সুন্দরবনে পর্যটকের ঢল

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কুলসুম আক্তার পুতুল, শরণখোলা: বড়দিনসহ টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের কটকা এখন দেশী বিদেশী পর্যটকদের পদচারনায় মুখরিত। শুক্রবার ও শনিবার এ মৌসুমের সর্বচ্চো সংখ্যক দুই সহ্রাধিক পর্যটক সুন্দরবনের নয়াভিরাম কটকাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের অন্যতম পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো.মতিউর রহমান শনিবার মুঠোফোনে জানান, সুন্দরবনে পর্যটকের সমাগম বেড়েছে। প্রতিদিন লঞ্চ ও জাহাজে করে শত শত পর্যটক সুন্দরবনে আসছেন। শনিবার (২৭ ডিসেম্বর) একদিনে এ মৌসুমের সর্বচ্চো সংখ্যক ৩৮টি জাহাজে করে দুই সহ্রাধিক পর্যটক কটকা পর্যটন কেন্দ্রে এসেছেন। পর্যটকেরা কটকায় মায়াবী চিত্রল হরিণের ছোটাছুটি এবং নদী ও খালের চরে কুমিরের রোদ পোহানোর দৃশ্য দেখে মুগদ্ধ হচ্ছেন। তা ছাড়া পর্যটকরা কটকার জামতলা সী-বীচে ঘোরাঘুরি এবং কেউ কেউ সাগরের পানিতে গোসল করছেন বলে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন ও ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ আজাদ কবীর বলেন, বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল নেমেছে। বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক করমজলে ঘুরতেএসেছেন।
ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, সুন্দরবনে বর্তমানে পর্যটকের প্রবাহ বাড়লেও গত বছরের তুলনায় এ বছর কম সংখ্যক পর্যটক সুন্দরবনে যাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে পর্যটকের যাতায়াত বেড়েছে। সুন্দরবন ভ্রমণের জন্য বিভাগীয় দপ্তর থেকে ২৫ ডিসেম্বর ১৮টি ট্যুর পারমিশন ইস্যু করা হয়েছে। ১৮টি পারমিশনে ৬১১ জন দেশী ও ১৩ জন বিদেশী পর্যটক সুন্দরবনে যাওয়ার জন্য বন বিভাগের নির্ধারিত রাজস্ব জমা দিয়েছেন। সুন্দরবনে ভ্রমণের সময় পর্যটকদের গাইড সাপোর্টসহ সার্বিক নিরাপত্তায় বনরক্ষীরা নিরলস ভাবে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও