• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
নাজিরপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান তিতাসে যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ইরানের বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় পাকিস্তান আমাদের সেনারা প্রস্তুত, ট্রাম্পের হুমকির জেরে ইরানের সতর্কতা দলীয় বিদ্রোহে খাদের কিনারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে কী ধরনের শিক্ষা নিতে পারে চীন সংযুক্ত আরব আমিরাত কি গোপনে ইরানে হামলা চালিয়েছে ‘ফার্মগেট কেলেঙ্কারি’তে কী ফেঁসে যেতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরানের জবাবকে ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান ট্রাম্পের

আমাদের সেনারা প্রস্তুত, ট্রাম্পের হুমকির জেরে ইরানের সতর্কতা

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালালে জবাব দিতে সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হন। সোমবার (১১ মে) তিনি তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হলো।
বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরানের ১৪ দফার দাবিতে ইরানিদের অধিকার নিহিত আছে। আর এগুলো মানা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথাপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল এনে দেবে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি দেখেছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা আশ্চর্য হবে।— লিখেছেন ঘালিবাফ।
ইরানের স্পিকার আরও বলেছেন, “অন্য কোনো পদ্ধতিই সফল হবে না। বরং একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের দেশের করদাতাদের অর্থ ততই যেতে থাকবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
More News Of This Category