• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রভাত রিপোর্ট / ১৭৯ বার
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

‎মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
‎এসময় বৈশাখী টেলিভিশনের সফলতা কামনায় দোয়া, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।
‎পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবীর লীন, ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ,দ‍্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি শুভ সমদ্দার সহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্তরের বৈশাখী টেলিভিশনের দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও