• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঋণখেলাপির আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

প্রভাত রিপোর্ট / ১৬৬ বার
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে ইসলামি ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো জাহিরুল ইসলাম সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন। এর আগে, ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা আপিল আবেদন শুনানির জন্যে আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
মান্নার করা আবেদন শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন। তিনি জানান, আজ (২৯ ডিসেম্বর) এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিন শুনানিতে গ্রাহকের বিষয়ে ব্যাংক এর অগ্রগতি জানাতে বলেছেন আদালত।
গত ১০ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও