• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
জার্মান শ্রমবাজারের ঘাটতি মেটাচ্ছেন ভারতীয় কর্মীরা এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’ মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সিমেন্ট মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা, চাপে প্রথাগত আবাসন ব্যবসা রোজার মাসের বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যয় বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ

অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।
তবে এসব অ্যাকাউন্ট কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।
গোপালগঞ্জে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category