• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
জার্মান শ্রমবাজারের ঘাটতি মেটাচ্ছেন ভারতীয় কর্মীরা এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’ মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সিমেন্ট মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা, চাপে প্রথাগত আবাসন ব্যবসা রোজার মাসের বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যয় বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ

জার্মান শ্রমবাজারের ঘাটতি মেটাচ্ছেন ভারতীয় কর্মীরা

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: জার্মানিতে কর্মরত ভারতীয় কর্মীদের সংখ্যা গত কয়েক বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও ইউরোপের এই দেশটির শ্রমবাজারে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভারতীয় কর্মীরা। প্রত্যয় সাইকিয়া ২০২২ সালে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনার সময় ‘ম্যাজিক বিলিয়ন’ নামের একটি নিয়োগকারী সংস্থার বিজ্ঞাপন দেখাশোনা করতেন। এই সংস্থাটি দক্ষ ও স্বল্প-দক্ষ ভারতীয় পেশাজীবীদের বিদেশে কর্মক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করে। বর্তমানে প্রত্যয় সাইকিয়া দক্ষিণ জার্মানির ‘মেটজগেরাই লেডেরার’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এর আগে তিনি সেখানেই তিন বছর শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একা নন; গত এক দশকে জার্মানিতে ভারতীয় কর্মীর সংখ্যা সাত গুণ বেড়ে এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। তবে, তাদের বড় একটি অংশকেই জার্মান ভাষা নিয়ে কম বেশি ভোগান্তি পোহাতে হয়েছে।
বারটেলসম্যান ফাউন্ডেশনের ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, অবসরে যাওয়ার কর্মী ঘাটতি পূরণ করতে ২০৪০ সাল নাগাদ জার্মানিতে প্রতি বছর অন্তত দুই লাখ ৮৮ হাজার দক্ষ বিদেশি কর্মীর প্রয়োজন হবে।
পর্যবেক্ষকরা বলেছেন, দক্ষ কর্মীর তীব্র প্রয়োজন থাকা পরও অনেক জার্মান কোম্পানি, বিশেষভাবে ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তারা ভারতসহ অন্যান্য দেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দ্বিধাগ্রস্ত। দীর্ঘদিন ধরে জার্মান কোম্পানিগুলো সাধারণত শ্রমবাজারের ঘাটতি পূরণের জন্য পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভেনিয়ার মতো মধ্য ও পূর্ব ইউরোপীয় বিভিন্ন দেশের কর্মীদের ওপর নির্ভর করে এসেছে। তবে ধীরে ধীরে সেসব দেশের নিয়োগকারী সংস্থাগুলো এখন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে কর্মী সংগ্রহের দিকে ঝুঁকছে। তৃতীয় দেশের নাগরিকরা প্রথমে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট সংগ্রহ করেন এবং পরবর্তীতে ‘ভ্যান্ডার এলস্ট ভিসার’ আওতায় জার্মানিতে কাজের জন্য আসতে পারেন।
এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো নাগরিক, যিনি অন্য কোনো সদস্য রাষ্ট্রে বৈধভাবে কর্মরত আছেন; তিনি সাময়িকভাবে অন্য একটি সদস্য রাষ্ট্রে কাজ করতে যেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র থেকে জার্মানিতে পাঠানো কর্মীদের সুরক্ষার জন্য নিয়মাবলি থাকলেও, ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষ (ইএলএ) জানিয়েছে, এই প্রক্রিয়ায় প্রায়ই ‘ওয়েজ-ডাম্পিং’ বা অত্যন্ত কম মজুরিতে কর্মী নিয়োগের মতো ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে কাজের চুক্তি ভঙ্গ ও প্রতারণার অভিযোগও উঠছে।
এসডব্লিউপির বিশেষজ্ঞ কিপ বলেছেন, শোষণমূলক নিয়োগ প্রক্রিয়া রোধ করতে হলে অভিবাসনকে আরও সহজ ও সুসংহত করা প্রয়োজন। তিনি বলেন, ‘‘কর্মসংস্থানজনিত অভিবাসন কীভাবে কাজ করে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। আমরা যদি এ বিষয়ে মনোযোগ না দিই, তাহলে কর্মীদের আমরা শুধু স্বল্প বেতনের খাতে ঠেলে দেব এবং তাদের হতাশাই উপহার দেব।’’


আপনার মতামত লিখুন :
More News Of This Category