• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline

ছেলের সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, দুশ্চিন্তায় আমির

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত সিনেমা ‘এক দিন’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। মুক্তির পর থেকেই সিনেমাটির আয় ছিল হতাশাজনক। ফলে বড় অংকের লোকসানের মুখে পড়েছে সিনেমাটি। এতে জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাঁই পল্লবী।
গত ১ মে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই আয় করে মাত্র ১ কোটি ১৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬১ লাখ টাকা)। এরপর দিন যত গড়িয়েছে, ততই কমেছে দর্শক উপস্থিতি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৪৪ লাখ রুপি। অথচ বিভিন্ন সূত্রের দাবি, সিনেমাটির বাজেট ছিল আনুমানিক ১৮ থেকে ২৫ কোটি রুপির মধ্যে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন জুনায়েদ খান। তিনি স্বীকার করেন, সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। তার ভাষায়, ‘আমাদের অনেক আশা ছিল। ব্যক্তিগতভাবে সিনেমাটি আমার খুব পছন্দের ছিল। কাজটি করেও আনন্দ পেয়েছি। কিছু দর্শক এটি পছন্দ করেছেন, তবে বেশিরভাগের কাছে হয়তো এটি গ্রহণযোগ্য হয়নি।’
বাবা আমির খানের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন জুনায়েদ। তিনি জানান, সিনেমার ব্যর্থতা এখনো গভীরভাবে নাড়া দেয় আমিরকে। ‘এত বছর কাজ করার পরও বাবা এসব নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। কোনো সিনেমা তার ভালো লাগলে সেটি ব্যর্থ হলে তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পান’-বলেন তিনি। ‘এক দিন’ সিনেমাটি নির্মিত হয়েছে আমির খান প্রোডাকশনের ব্যানারে। প্রযোজনায় ছিলেন আমির খান, মনসুর খান ও অপর্ণা পুরোহিত।
সিনেমার গল্পে দেখা যায়, দীনেশ নামের এক আইআইটি পেশাজীবীর চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ। তার সহকর্মী মীরা চরিত্রে রয়েছেন সাঁই পল্লবী। দীনেশ মীরাকে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করতে পারেন না। একসময় অফিসের কাজে তারা জাপানে যান। সেখানেই গল্পে আসে বড় মোড়। বিরল এক রোগে আক্রান্ত হয়ে মীরা একদিনের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এরপর সেই ঘটনার প্রভাব ঘিরেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category