• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার

প্রভাত রিপোর্ট / ১৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

প্রভাত অর্থনীতি: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তি তাদের সম্পদে রেকর্ড ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার যোগ করেছেন। এই মোট সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশই এসেছে মাত্র আটজন বিলিয়নেয়ারের হাত ধরে।
ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী জয় এবং ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতব পণ্যের বাজারে ঊর্ধ্বগতি এই সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এর ফলে শীর্ষ ধনীদের সম্মিলিত নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে।
মোট লাভের প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে ইলন মাস্ক, জেফ বেজোস, ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং অ্যালফাবেট ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজসহ আটজন বিলিয়নেয়ারের সম্পদের কারণে। যদিও ২০২৪ সালে নিট সম্পদ বৃদ্ধির এই প্রবণতা আরও বেশি কেন্দ্রীভূত ছিল। সে বছর একই আটজন বিলিয়নেয়ার বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর মোট সম্পদ বৃদ্ধির ৪৩ শতাংশের মালিক ছিলেন।
২০২৫ সালে ল্যারি এলিসনের নিট সম্পদ বেড়েছে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার, যার ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে।
এদিকে ইলন মাস্কের নিট সম্পদ ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার জিনা রাইনহার্ট বিরল ধাতু খাতে বিনিয়োগের মাধ্যমে নিজের নিট সম্পদ ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। তবে হাতেগোনা কয়েকজন বিলিয়নেয়ারের নিট সম্পদ কমেছেও। তাদের মধ্যে রয়েছেন ফিলিপাইনের বিলিয়নেয়ার ম্যানুয়েল ভিলার, যিনি ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।
তার আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান ‘গোল্ডেন এমভি হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর শেয়ার লেনদেন ছয় মাস স্থগিত থাকার পর শেয়ারের দাম ৮০ শতাংশ কমে যাওয়ায় ভিলারের নিট সম্পদ নেমে এসেছে ১০ বিলিয়ন ডলারে।
বেসরকারি সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট অক্সফামের হিসাবে, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির নিট সম্পদের এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে যথেষ্ট ছিল।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার এক বিবৃতিতে বলেন, ‘অসমতা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত। শীর্ষ পর্যায়ে রেকর্ড পরিমাণ সম্পদ জমা হলেও সাধারণ মানুষের সম্পদ স্থবির হয়ে আছে, এমনকি কমছে, আর ঋণের সংকট ক্রমেই গভীর হচ্ছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও