• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঈশ্বরদীতে জমজমাট লিচুর বাজার, খুশি চাষিরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইন করলো বিএসএফ পঞ্চগড়ে সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির রাতভর অভিযান জামালপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা আনতে সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে :নৌবাহিনী প্রধান বরগুনার ডাকবাংলোয় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস

মোহাম্মদপুরে রিকশা থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাই

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের কবলে পড়েছে এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষ করে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনি এ ছিনতাইয়ের শিকার হন। সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাঁন মিয়া হাউজিংয়ের ১ নম্বর গেইটের সামনে ঘটনাটি ঘটে। পরে থানায় গেলে মামলা না নিয়ে ভুক্তভোগীকে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সিদ্দিক শ্রেষ্ঠ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, রিকশা চাঁন মিয়া হাউজিং এলাকায় পৌঁছালে কালো প্যান্ট ও সাদা শার্ট পরা এক ব্যক্তি হঠাৎ রিকশার সামনে এসে দাঁড়ায়। এতে রিকশার চাকা তার গায়ে লাগলে তিনি যাত্রীকে গালাগালি শুরু করেন।
এ সময় আশপাশে আগে থেকেই অবস্থান করা মুখে মাস্ক পরা আরও চারজন সেখানে যোগ দেয়। তাদের মধ্যে দুইজন রিকশায় উঠে ধারালো ছুরি দেখিয়ে যাত্রীকে ভয় দেখায় এবং তার মোবাইল ফোন, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে এনআইডি কার্ড, ব্যাংকের এটিএম কার্ডসহ সবকিছু নিয়ে নেয়।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ৫টা ৩৭ মিনিট ৪ সেকেন্ড থেকে ৫টা ৩৮ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং তারা মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নেয়।
ভুক্তভোগীর বাবা নূরে আলম সিদ্দিক বলেন, ‘ছিনতাইয়ের পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে মোবাইল হারানোর জিডি করার পরামর্শ দেয়।’
তার দাবি, তার ছেলের একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারবাডস, মানিব্যাগ, এনআইডি ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে। ঘটনার পর থেকে তার ছেলে মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, ‘দে ধাক্কা’ নামে একটি কিশোর গ্যাং গ্রুপ জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকার শীর্ষ ছিনতাইকারী রাব্বি ওরফে ‘চৌদ্দ রাব্বি’ এবং ‘আগুন’ ওরফে ‘ধাক্কা আগুন’-এর নেতৃত্বে এই চক্র বাঁশবাড়ি, বাসস্ট্যান্ড, চাঁন মিয়া হাউজিং ও শিয়া মসজিদ এলাকায় সক্রিয়ভাবে ছিনতাই করে আসছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ‘অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘ভুক্তভোগী থানায় আসার পর মামলা করতে বললেও তিনি জিডি করতে চান, তাই জিডি নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category