• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

কাউখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে কাউখালিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী ) দুপুরে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সদস্য সচিব এইচএম দীন মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কারো সাথে আপোষ করেনি। তিনি ছিলেন গণতন্ত্রের মা। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তা’আলা যেন তাকে বেহেস্ত নসিব করে।
দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত কাউখালী উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের এবং বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ নেতাকর্মীদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও