• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর সদরে টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে টোনা ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেল প্রমুখ।
গণশুনানিতে টোনা ইউনিয়নের আগামী ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠে আসে।
শিক্ষক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণশুনানিতে অংশ নিয়ে নিজ নিজ লিখিত মতামত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও