• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, মুহূর্তেই মৃত্যু কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শিশুটি মারা গেছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি নদীর পানি সুনামগঞ্জের তিন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি

সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গভীর রাতে গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের ড্রেস দেখা যায়। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জাকিরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সড়কে চাঁদাবাজির সময় জাকির নামে একজনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category