• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুলসুম আকতার পুতুল, শরণখোলা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে ৪ নম্বর সাউথখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সোমনাথ দে। তিনি বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”
প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। তিনি বলেন, “শরণখোলা–মোড়েলগঞ্জের মানুষ বিএনপির সঙ্গে আছে, ছিল এবং থাকবে। ইনশাআল্লাহ এই আসন ধানের শীষের ঘরেই যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সব ভয়ভীতি উপেক্ষা করে মাঠে থাকতে হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটের বার্তা পৌঁছাতে হবে।”
জনসভার প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের শক্তিতেই এই অবস্থা বদলাতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা। সঞ্চালনায় ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে এই আসনে পরিবর্তনের হাওয়া বইবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও