• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের অপসারণের দাবি রাজধানীতে ভোটের হার সর্বনিম্ন ৩৭.৪২%, সর্বোচ্চ ৪৮.৭৫% রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানিতে হঠাৎ ধাক্কা সংস্কারের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী নুরুল ইসলাম মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনাবাসী

খুলনায় দাম বেড়েছে মুরগির

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খুলনা: খুলনার বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে মুরগির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহ ধরে মুরগির দাম বৃদ্ধি পেলেও এখনো কমেনি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) খুলনার নিউ মার্কেট বাজার, নতুন বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৩০-৩৫ টাকা, পালংশাক ২০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা কেজি, টমেটো ২০-৩০ টাকা কেজি, লাউ ৩০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা কেজি, শিম ২০-৩০ টাকা কেজি, কাঁচামরিচ দাম কমে ৫০-৬০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। অন্যদিকে পেঁয়াজ ৪৫-৫০ টাকা দরে এবং রসুন ৫০-৬০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজি দরে, সোনালি ২৩০ টাকা কেজি দরে ও লেয়ার ২২০-২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ১৫০-১৬০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, শীতের সবজির দাম অনেক কম রয়েছে। আর কয়েকদিন পর গরমের সবজি উঠতে শুরু করবে। তখন দাম কম বেশী হওয়ার সম্ভাবনা আছে। তবে তুলনামূলক সব সবজির দাম কম রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও