• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

এসেছে সংগীতশিল্পী কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন: এসেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’ এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।
গানটি প্রকাশের পর থেকেই সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটির সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই। অন্যদিকে গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও, যার চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।
গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা ছিল অমির। সেই ভাবনা থেকেই গানটি লেখা হয়েছে। এরপর বেশ সময় নিয়ে এর ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং ও লন্ডনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। শ্রোতাদের একটি ধামাকা গান উপহার দেয়ার সব ধরনের চেষ্টা ছিল এই আয়োজনে। ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল বলে জানিয়েছেন সৈয়দ অমি। বড় আয়োজনে তৈরি করা ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি তার অন্য সব গানের মতোই শ্রোতাদের মন জয় করবে বলে তার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category