• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক : স্পিকার হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: স্বাস্থ্যমন্ত্রী মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ ১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের সহায়তা চায় বাংলাদেশ দেশের জ্বালানি খাত দুষ্টচক্রে বন্দি : উপদেষ্টা তিতুমীর সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে : সংস্কৃতি মন্ত্রী চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: শিল্পমন্ত্রী

মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না : তথ্যমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচার সংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রবিবার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এবং পত্রিকা ছাপার সংখ্যা, যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় আপনার কত লোক দেখে, কত লোক দেখে না- এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সব প্রেসের কনফার্মেশন কমপালশন করা যায়নি, হিস্ট্রি ডিজিটাল প্রেসে যাবে, সেহেতু তার ছাপাটা পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু, এই না থাকার সুযোগে মাত্র ৫০০টা টিআরপি দিয়ে আমি দেশের ৫ কোটি টেলিভিশনের হিসাব বুঝায়া দেবো, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করবো, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মনগড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা বণ্টন করবো- এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।
তিনি বলেন, সুযোগ-সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেবো, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।
তথ্যমন্ত্রী বলেন, একবার যখনই একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারবো এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিংটা দাঁড় করতে পারবো, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বণ্টনটাও করতে পারবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category