• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

আমিরাতে হামলা, অভিযোগ ইরানের দিকে, প্রতিশোধের ইঙ্গিত

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা ও আগুনের জন্য ইরান কিংবা ইরানের সহযোগীদের কেউ একজন দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রবিবার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় ওই কেন্দ্রের জেনারেটরে আগুন ধরে যায়। এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, তিনি বিশ্বাস করেন, হামলার পেছনে ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের কেউ জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার আরও বলেন, ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ সন্ত্রাসী হামলার ঘটনা মূল হামলাকারী কিংবা তার কোনো এজেন্টের মাধ্যমে হোক না কেন, সেটা এই এলাকার চলমান উত্তেজনা মারাত্মকভাবে বাড়াবে।’
এ হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘনের অশুভ রূপ’ হিসেবে উল্লেখ করেছেন আনোয়ার। এর পেছনে দায়ীদের বিরুদ্ধে বেসামরিক মানুষের জীবনের প্রতি উদাসীনতা দেখানোর অভিযোগ তোলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত হয়ে উঠলেও সৌদি আরব এ হামলার নিন্দা জানিয়েছে।
শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি বিশদ জানিয়েছেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গ্রোসিকে জানিয়েছেন, এমন ‘সন্ত্রাসী হামলার’ জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাঁর দেশের রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আইএইএ জানায়, সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সামরিক কার্যকলাপ পুরোপুরি অগ্রহণযোগ্য।’
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে আঘাত হানা ড্রোনটি সেই তিনটি ড্রোনের একটি ছিল, যেগুলো পশ্চিম সীমান্ত দিয়ে দেশের ভেতরে ঢুকেছে।
হামলার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দুই হাজার কোটি ডলার খরচ করে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ২০২১ সালে এ কেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে যায়। সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুতের মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ এ কেন্দ্র পূরণ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category