• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম
মার্চ ফর গাজা

সোহরাওয়ার্দীতে জমায়েত ঘিরে পতাকা-টিশার্ট বিক্রির ধুম

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। তবে এতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে উদ্যানে আসছেন অসংখ্য মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই। ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তেমনি এক পতাকাওয়ালার কাছ থেকে ফিলিস্তিনের পতাকা কিনেছেন রাসেল আহমেদ নামে একজন। তিনি বলেন, ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি। টি-শার্ট ও মাথার ব্যাজ কিনেছেন আল আমিন। তিনি বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট, ব্যাজ কেনা। যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনরই একজন।
আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই “মার্চ ফর গাজা” কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন।
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও