• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: কালিয়াকৈরের যুবক নিহত

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

জুয়েল রানা, ‎কালিয়াকৈর : ‎সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসে মোঃ রাকিবুল হাসান রিপন (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিঙ্গাপুরের ইউআইবি (UIB) শহরের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত রিপন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২ নম্বর চাপাইর ইউনিয়নের সাতকুড়া গ্রামের মোঃ সামসুল আলমের ছেলে।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন রিপন। এ সময় ভবনের ওপরের অংশ থেকে একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎নিহতের বাবা সামসুল আলম জানান, প্রায় ১০ বছর আগে ধার-দেনা করে ছেলেকে সিঙ্গাপুরে পাঠান। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রিপন। তার আয়ে পরিবার চলতো। তিনি বলেন, “আমার ছেলে অনেক সৎ ও পরিশ্রমী ছিল। সংসারের সব দায়িত্ব সে-ই বহন করতো।”
‎জানা গেছে, রিপনের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category