• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

বিশ্বকাপে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর মাত্র এক মাসেরও কম সময়ের অপেক্ষা। এরপরই পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক ইভেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অনেক দল। এ তালিকায় আছে, ফেভারিট ফ্রান্স ও ব্রাজিলও। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও এখনো ২৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি।
বিশ্বকাপ সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আগেই বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে অনুশীলন ক্যাম্প করতে চান তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, চলতি মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ৩০ মে।
স্কালোনির এই পরিকল্পনার মূল কারণ ইনজুরি শঙ্কা। ২০২২ কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে দোহায় উড়িয়ে নেওয়া হয়েছিল আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে।
এবারও সেই ঝুঁকি এড়াতে চূড়ান্ত ২৬ জনের বাইরে কয়েকজন অতিরিক্ত খেলোয়াড়কে প্রস্তুত রাখতে চান স্কালোনি। এতে সুযোগ তৈরি হতে পারে চমক হিসেবে কিছু ফুটবলারের। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি খেলোয়াড় নেওয়ার কথা ভাবছেন আর্জেন্টাইন কোচ। সম্ভাব্য নামের তালিকায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।
অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বুয়েন্দিয়াকে সবশেষ ডাকা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে রোমার ফরোয়ার্ড সুলে কয়েকবার দলে ডাক পেলেও এখনো আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়নি।
বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category