• বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

ব্রাজিল দলে বাদ পড়াদের জন্য দুঃখপ্রকাশ কোচ আনচেলত্তির

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রতিটি দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা যেমন কারও স্বপ্ন হাতে ছোঁয়ার অনুভূতি দেয়, আবার কেউ–বা নিমজ্জিত হন হতাশার নৈরাজ্যে! এসিএলের চোটে পড়ে বিশ্বকাপসহ পুরো এক বছরের ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েস। পরে ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফর্মে থাকা তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানও সেই দলে যোগ দেন। এরপর ব্রাজিলের ঘোষিত বিশ্বকাপ দলে বাদ পড়াদের তালিকায়ও রয়েছে চমক। সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যেখানে বাদ পড়াদের মধ্যে বড় চমক জোয়াও পেদ্রো। এর আগে ফিফা উইন্ডোতে আনচেলত্তির পাঁচবার ঘোষিত ব্রাজিল দলে তিনবারই ছিল চেলসির এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের নাম। এমনকি পেদ্রো চলতি মৌসুমে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও (১৫ গোল ও ৫ অ্যাসিস্ট)।
গত মার্চে অনুষ্ঠিত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে যেসব ফুটবলার ব্রাজিল দলে ছিলেন, কিন্তু এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি, তারা হলেন– গোলরক্ষক হুগো সুজা (করিন্থিয়ান্স) ও বেন্তো ম্যাথিউস (আল-নাসর), ফুলব্যাক কাইকি (ক্রুজেইরো), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (চেলসি) ও গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), এবং ফরোয়ার্ড জোয়াও পেদ্রো (চেলসি)। এ ছাড়া জায়গা মেলেনি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরার। সে সময় অবশ্য নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো’র ইনজুরির কারণে হুগো সুজা ও কাইকিকে দলে নেয়া হয়েছিল।
আনচেলত্তির শুরুর দিককার স্কোয়াডেও চেলসির মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাবে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তার ক্লাব সতীর্থ পেদ্রোও বাদ পড়েছেন আনচেলত্তি তুলমূলক অন্যদের ওপর বেশি আস্থা রাখায়। বিশেষ করে ফেরানো হয়েছে নেইমার জুনিয়রকে, তার সঙ্গে আক্রমণভাগে যথারীতি থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া। তবে চমক দেখিয়ে বোর্নমাউথের হয়ে খেলা রায়ান এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো আনচেলত্তির চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়ে গেছেন। তারা কেবল একটি করে ম্যাচ খেলেছেন আনচেলত্তির অধীনে।
এ ছাড়া আগের ম্যাচগুলোয় আস্থার প্রতিদান দেওয়া লুইজ হেনরিক এবং ম্যাথিউস কুনহাও বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বাদ পড়াদের শিষ্যদের প্রতি দুঃখপ্রকাশ করে ব্রাজিল কোচ আনচেলত্তি বলছেন, ‘এই ২৬ জনকে বেছে নেওয়া খুবই কঠিন কাজ। কেন? কারণ এই দেশে (ফুটবলারদের) প্রতিযোগিতা অনেক, অনেক উচ্চ পর্যায়ে। আমি জানি আমাদের সঙ্গে এক বছর থাকা ফুটবলার আছেন, যারা এখন অসন্তুষ্ট। আমি দুঃখপ্রকাশ করছি এবং আমাদের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে দলে পরিবর্তন আনা যাবে, তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ জনের তালিকায় থাকতে হবে। এরপর কেবল গোলরক্ষকদের ক্ষেত্রে শারীরিক সমস্যার প্রমাণ সাপেক্ষে পরিবর্তনের সুযোগ থাকবে। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ফিফার কাছে ৫৫ সদস্যের তালিকা জমা দেয়া হয়েছিল আগেই। এর মাধ্যমে সব খেলোয়াড় নিবন্ধিত থাকলেও কেবল ২৬ জনকে নিয়েই মূল বিশ্বকাপ স্কোয়াড গঠন করা হয়েছে।
ঘোষিত স্কোয়াড নিয়ে ২৭ মে থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে ব্রাজিল। এরপর দেশ ছাড়ার আগে ৩১ মে সেলেসাওরা ঐতিহাসিক মারাকানায় পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এটি হবে দেশের মাটিতে বিশ্বকাপের আগে তাদের বিদায়ী ম্যাচ। পরদিন দলটি যুক্তরাষ্ট্রে যাবে, যেখানে ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের মিশন শুরু হবে ১৩ জুন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। তাদের গ্রুপে বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category