• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসরণ করবে দক্ষিণ সিটি : প্রশাসক আবদুস সালাম ফিফা র‍্যাঙ্কিংয়ে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান টমাস ডুলি পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর-দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি গরুর মাংস কাটাকাটির জন্য কসাইয়ের রেট চড়া , ভোগান্তি কোরবানিদাতাদের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির উত্থানে গভীর উদ্বেগে দিন কাটছে দিপকের বাবা-মা’র

বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বেনাপোল : যশোরের বেনাপোল বন্দর রেলস্টেশনে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেন থেকে ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্টেশনে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে ভারতীয় পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। কোডিন ফসফেট মেশানো নতুন একটি মাদক এস্কাফ সিরাপ। যা ভারতে কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও এটা মারাত্মক নেশা জাতীয়। এটা মহামারির আকার ধারণ করেছে। নেশাদ্রব্য হিসেবে ব্যবহারের কারণে ভারতে সিরাপটি নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে মাদককারবারিরা এটি বাংলাদেশে পাচার করে আনছে।
বিজিবি সদস্যরা এ ধরনের সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথভাবে তল্লাশি চালায়। একপর্যায়ে ট্রেনের একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বেঁধে রাখা ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু মাদক ব্যবসায়ী বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে ভারত থেকে মাদকের চালান পাচার করছে। এতে নিরাপদ বাণিজ্য হুমকির মুখে পড়ছে। মাদক প্রবেশ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নজরদারি বাড়ানো উচিত।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার আইনাল হোসেন ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চালানটি বিজিবি সদস্যরা এবং রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এখন থেকে পণ্যবাহী রেলে নজরদারি আরও বাড়ানো হবে। কে বা কারা পণ্যবাহী রেলে মাদক পাচার করছে সেসব চোরাকারবারিদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category