• বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

গাজীপুরে হঠাৎ অসুস্থ পোশাক কারখানা ৩০ শ্রমিক

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের একটি কারখানার ৩০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ভোগরা বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে অসুস্থ শ্রমিকদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেওয়া হয়েছে।
কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেয়। সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিতে নিতে অন্তত ৩০ জন শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদেরকেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে শ্রমিকরা কেনো অসুস্থ হয়ে পড়ছে তা জানা যায়নি।
বাসন সড়ক বিসমিল্লাহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশরাফুল ইসলাম বলেন, যেসব অসুস্থ শ্রমিক এখানে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। শ্রমিকরা জানিয়েছে কারখানার বাথরুমে যাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান।
কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন শ্রমিকরা। এতে অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। যার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেছেন, সকালে আলেমা টেক্সটাইলের বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category