• বুধবার, ২০ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর: কুমিল্লার তিতাস উপজেলায় একটি সরকারি ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ উঠেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রী ও চালকরা। ঘটনাটি উপজেলার মজিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাটেরা ব্রিজ এলাকায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গত সোমবার এক ভুক্তভোগী অটোরিকশাচালক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং স্থানীয়রা কমেন্টে ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভিডিওতে দেখা যায়, ব্রিজের পুরো অংশজুড়ে নীল রঙের জাল বিছিয়ে ভুট্টা শুকানো হচ্ছে। এতে ব্রিজ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, এটি ওই এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে সরকারি ব্রিজ দখল করে রাখায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় অটোরিকশাচালক ও যাত্রীরা জানান, ব্রিজ বন্ধ থাকায় তারা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারছেন না। অনেককে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
ভুক্তভোগীরা বলেন, সরকারি রাস্তা ও ব্রিজ জনগণের সম্পদ। সেখানে ব্যক্তিগতভাবে ভুট্টা শুকিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ব্রিজটি দখলমুক্ত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category