• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান (সোহাগ)-কে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত কোনো তেল বিক্রেতার কাছেই তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ছিল না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও