• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

এমপি , মন্ত্রী নই, আমি এ জনপদে আপনাদের সেবক: প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

প্রভাত রিপোর্ট / ৫৪ বার
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : গত ১৭ বছর ধরে একটানা চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ পর্যন্ত প্রায় ১১ হাজার চক্ষু রোগীকে ছানি অপারেশনসহ লেন্স সংযোজন, নেত্রনালী এবং ছোখের জটিল অপারেশন করিয়ে মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও ওই সময়ের মধ্যে প্রায় লক্ষাধিক চক্ষু রোগীর প্রাথমিক সেবা প্রদান ও ঔষধ এবং চশমা প্রদান করেছেন এই নেতা।
শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ এলাকার মাটি ও মানুষের মাঝে আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার সন্তান। এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশি জীবনকে অনেকটা বিপন্ন করে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের আত্মীয়। আমি আপনাদের সন্তান। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে এমপি নই, মন্ত্রী নই। আমি আপনাদের সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণি। এ এলাকার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের দোয়া চাই। সহযোগীতা চাই।
চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৪ টায় চক্ষু চিকিৎসা শিবিরে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক আগত রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য প্রায় ৬ শতাধিক ছানিপড়া রোগীকে বাছাই করেছেন, যা হাজার ছাড়িয়ে যেতে পারে। ওই সময়ের মধ্যে প্রায় ৫ হাজার রোগীকে ঔষধ ও চশমাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সরকারের প্রতিমন্ত্রী হবার পর এই প্রথম আবারও অভাব অনটনে থাকা প্রান্তিক মানুষের বিনামুল্যে চক্ষু সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেন তিনি। দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার উদ্যোগে আয়োজন করেন চক্ষু সেবা ক্যাম্প। দক্ষ চিকিৎসকের পরামর্শে ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষের চক্ষু সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা নিশ্চিতে প্রেশার, ডায়বেটিস, নেত্রনালীসহ সব ধরনের পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে। পরীক্ষা-নিরিক্ষার পর প্রয়োজনে চোখের ছানি অপারেশনে রোগীদের হাসপাতালে নিয়ে থাকা-খাওয়ার পাশাপাশি অপারেশন শেষে ওষুধ প্রদান শেষে আবারও পৌঁছে দেন নিজ নিজ বাড়ীতে। বিনামূল্যে এই সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীরা।
সুবিধা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার মনোভাবেই এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও