• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিশ্বকাপ দলে থাকার লড়াইয়ে নেইমারের হঠাৎ অস্ত্রোপচার

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্রাজিলিয়ান তারকা তার শেষ আশা আঁকড়ে ধরে আছেন। নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সবকিছু করে চলেছেন। সান্তোস তারকা আবারো ছুরি-কাঁচির নিচে গেছেন।
মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার কুকা বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছে। সে অনুশীলন করেনি। অস্ত্রোপচারের পর সেরে ওঠার জন্য সে কয়েকদিন কাটিয়েছে।’
গত ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর নেইমার ডাক্তারদের পরামর্শ মেনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মার্কা বলেছে, ‘ঠিক কয়েক মাস পর এখন নেইমার অপারেশন থিয়েটারে ফিরেছেন। প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা ব্যবহার করে নিজেকে ফিরে পাওয়ার জন্য এই কাজটি করেছেন তিনি। হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যুকে শক্তিশালী করার লক্ষ্যে এই অস্ত্রোপচার।’
তারা আরও যোগ করেছে, ‘আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার চিকিৎসার সিদ্ধান্ত নেন। ওই সময়ে তিনি ব্রাজিল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার আশায় ছিলেন। বিশ্বকাপের কয়েক মাস আগে সম্পূর্ণ ফিট হওয়ার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে যেন ২৬ জনের স্কোয়াডে থাকতে কার্লো আনচেলত্তিকে রাজি করাতে পারেন, সেজন্য তিনি এখন বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি শুরু করেছেন।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও