• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

মিসরের বিশ্বকাপ দলে বার্সেলোনার হামজা আবদেলকারিম

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের জন্য ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিসর। বাদ পড়েছেন ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ। দলে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মিসর অনূর্ধ্ব–১৭ দলে খেলা হামজা সিনিয়র জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।
লিভারপুল তারকা মোহামেদ সালাহ যথারীতি এই দলের অধিনায়ক। আক্রমণভাগে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমুশ। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২৮ মে কায়রোতে প্রস্তুতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে মিসর। এ ম্যাচের পর ফিফার নিয়ম অনুযায়ী ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বর্তমান স্কোয়াড থেকে একজন খেলোয়াড় বাদ দেবেন মিসর কোচ হোসাম হাসান।
ফরাসি ক্লাব নঁতে লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে এ মৌসুমে। ২৪ ম্যাচে ৪ গোল করা মোস্তফা ছন্দে না থাকলেও তাঁর বাদ পড়াটা বড় চমকই। বার্সেলোনার যুব দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আবদেলকারিম। মিসরীয় ফুটবলে এই মুহূর্তে অন্যতম সম্ভাবনাময় ফরোয়ার্ড বিবেচনা করা হচ্ছে তাঁকে।
মিসর স্কোয়াড: গোলকিপার: মোহামেদ এল শেনায়ি, মোস্তফা শোবের, এল মাহদি সোলেমান ও মোহামেদ আলা। রক্ষণ: মোহামেদ হানির, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেল মজিদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ ও করিম হাফেজ। মাঝমাঠ: মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইসেম হাসান। আক্রমণভাগ: ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতার আবদুল্লাহ ও হামজা আবদেলকারিম।
বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসর। এর ৯ দিন পর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘জি’ গ্রুপে মিসরের প্রতিদ্বন্দ্বী দল বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category