• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিশ্বকাপের আগে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে করেছে প্রতারণা মামলা।অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি সেদিন মাঠে নামেননি, যা কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে না নেমে গ্যালারি উপস্থিত ছিলেন মেসি।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।
প্রোটার কোম্পানির অভিযোগ আরও জোরালো হয়েছে একটি বিশেষ কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি। ভিআইডির দাবি, এটিই প্রমাণ করে যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি।
কোম্পানিটি জানায়, ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি।
আইনি ঝামেলা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনও অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও