• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’ নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে : পিয়া জান্নাতুল

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ মন্ত্রীর সাথে স্বাক্ষাত করতে গেলে তিনি এ কথা জানান।
স্বাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম প্রমুখ। কমিশনের সসদস্যরা স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এর সাথে স্বাক্ষাত করে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় কমিশনের সদস্যরা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
আলোচনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়েছিল, তার অনেক বিষয়ই এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য পেশাজীবীদের মতামত ও পরামর্শও প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।
কমিশনের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে বলেন, একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে রোগের চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
এছাড়া কমিশনের বিভিন্ন সুপারিশের সাথে বিএনপির স্বাস্থ্য বিষয়ক ইশতেহারেরও উল্লেখযোগ্য মিল রয়েছে, বিশেষ করে স্বাস্থ্যখাত সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, জবাবদিহিতা, চিকিৎসকদের নিরাপত্তা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে। স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে কমিশনের সদস্যদের বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। অর্ন্তবর্তী সরকারের সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয় এবং তারা তখন স্বাস্থ্য খাত সংস্কারের বিষয়ে সরকারের নিকট সুপারিশ জমা দিয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category