• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

‘স্বাধীনতা পুরস্কার’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
আপ্লুত এই শিল্পী তার এই বিশাল অর্জনকে নিজের প্রিয় দর্শকদের উৎসর্গ করেছেন। নিজের প্রতিক্রিয়ায় হানিফ সংকেত লিখেছেন, এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।
দীর্ঘ কয়েক দশক ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব জানান, কোনো অর্জনের প্রত্যাশায় তিনি কাজ করেন না। তার কথায়, পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে।
নিজের কাজ ও আগামীর পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব। এই পুরস্কারটি আমাকে আগামীতে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও