• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দিতে ভুটান গেলেন কৃষ্ণা

প্রভাত রিপোর্ট / ২১৫ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের ৯ জন নারী ফুটবলার ভুটানে আছেন লিগ খেলতে। বুধবার (১৬ এপ্রিল) সকালে কৃষ্ণা রাণী সরকার রওনা হয়েছেন শেষ সদস্য হিসেবে। রুপ্না, মাসুরার সঙ্গেই তার যাওয়ার কথা ছিল। ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় আজ সকালে তিনি ভুটানের উদ্দ্যেশ্যে রওনা হলেন। ২০২২ সালে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম দক্ষিণ এশিয়ার সেরা হয়। সেই সাফল্যের অন্যতম কারিগর কৃষ্ণা রাণী সরকার। গতি, শুটিং, ড্রিবলিংয়ে অসাধারণ দক্ষতা কৃষ্ণার। বাংলাদেশের অন্যতম সেরা নারী ফুটবলারও কৃষ্ণা। আকস্মিক আঙুলের ইনজুরিতে কৃষ্ণার ছন্দপতন হয়। অনেক দিন খেলার বাইরে ছিলেন। লড়াই করে মাঠে ফিরলেও আবার নিজের সেই ছন্দ এখনো পাননি।
ভুটান জাতীয় নারী দলকে বাংলাদেশ বড় ব্যবধানেই হারায়। নারী ক্লাব ফুটবলে তারা নিজেদের ধীরে ধীরে তৈরি করছে। গত বছর শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ অংশগ্রহণ করেছে। সেই দলে বাংলাদেশের তিন ফুটবলার ছিল। অথচ বাংলাদেশের কোনো ক্লাব এতে অংশ নেয়নি। এবার ভুটান নারী লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলবে। কৃষ্ণা, মাসুরা, রুপ্না ট্রান্সপোর্ট ইউনাইটেডে ; সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা পারো এফসি আর থিম্পু সিটিতে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন। জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে ডাকলে তার আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও