• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

দারুণ কাটছে কেট হাডসনের দিনকাল

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : দারুণ কাটছে কেট হাডসনের দিনকাল। ‘সং সাং ব্লু’র জন্য এবারের অস্কারে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। শেষ পর্যন্ত পুরস্কার পাননি, তবে সিনেমাটিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক–সমালোচকেরা। এরপর টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও ছিলেন তিনি। এখানেই শেষ নয়, ১৯ এপ্রিল ৪৭ বছরে পা দিয়েছেন কেট। অভিনেত্রী বলেন, সময়টা খুব উপভোগ করছেন। এই বয়সেও যে এত নতুন বৈচিত্র্যময় চরিত্রের প্রস্তাব পাচ্ছেন, সেটা তাঁকে অবাক করেছে।
‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে জন্মদিন নিয়ে প্রশ্ন করতেই কেট বলেন, ‘বয়স বাড়ছে, এটা খুব ভালো লাগছে। এখন আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে ইচ্ছা করে না, শুধু সময়টা উপভোগ করতে চাই। আমি যেমন, তেমনই থাকার চেষ্টা করেছি। নিজের পছন্দের খাবার, ব্যায়াম আর ভালো কিছু চরিত্র—এর চেয়ে বেশি আর কী চাওয়ার আছে।’
অস্কার না জুটলেও মনোনয়ন পেয়েই খুশি ও গর্বিত। ‘অস্কারসহ পুরো পুরস্কারের মৌসুম খুব উপভোগ করেছি। অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন যাঁরা পেয়েছিলেন, সবার সঙ্গেই চমৎকার বন্ধুত্ব হয়েছে। অস্কার শেষ করে সবকিছু থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলাম। পুরোটা সময় তিন সন্তানকে দিয়েছি,’ পিপলডটকমকে বলেন কেট। তিনি মনে করেন, পুরস্কার না পেলেও এই মনোনয়ন তাঁর ক্যারিয়ারের পরের ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কেট অভিনীত স্পোর্টস-কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’-এর দ্বিতীয় মৌসুম। অভিনেত্রী জানান, সিরিজটির আইলা গর্ডন চরিত্রে অভিনয় করতে গিয়ে নির্বাহী প্রযাজক জিনি বাসের সঙ্গে নতুন বন্ধুত্বও গড়ে উঠেছে তাঁর। জিনির জীবন থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয়েছে ‘রানিং পয়েন্ট’। জিনির স্বামী জে মোরের সঙ্গে এর আগে ‘২০০ সিগারেট’ সিনেমায় অভিনয় করেছিলেন কেট।
মূলত রোমান্টিক কমেডির জন্য পরিচিত অভিনেত্রী কেটকে এই সিরিজে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেছে। এখানে তিনি তুলে ধরছেন ক্ষমতা, খেলাধুলা আর করপোরেট রাজনীতির জটিল এক গল্প—যেখানে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে কঠিন বাস্তব। সিরিজে দেখা গেছে, হঠাৎই ইসলার (কেট হাডসন) কাছে এক বড় ক্রীড়া সংগঠনের দায়িত্বে এসে পড়ে। পুরুষপ্রধান এই জগতে নিজেকে প্রতিষ্ঠা করা, সিদ্ধান্ত নেওয়ার চাপ সামলানো এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন মিলিয়ে ইসলার সামনে কঠিন চ্যালেঞ্জ। ১০ পর্বের দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন ডেভিড স্ট্যাসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও