• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগামী জুনের বিশ্বকাপের আকাশ ছোঁয়া টিকিটের দাম, গণপরিবহনে হাজার হাজার ডলার গোনার চিন্তায় ঘাম ছুটছে দর্শক-সমর্থকদের, তখন নিউ ইয়র্ক সিটি এক অভিনব উদ্যোগ নিলো। সোমবার শহর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে ফুটবল ভক্তদের জন্য বিনামূল্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক অঞ্চল বা বরোর সবকটিতে এসব ইভেন্টে ম্যাচ দেখার আয়োজন ও অন্যান্য উৎসব অন্তর্ভুক্ত থাকবে। ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের নিকটবর্তী শপিং সেন্টার ও স্টেটেন আইল্যান্ডের মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে এই অনুষ্ঠানগুলো হবে।
এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত নিউ ইয়র্ক রেড বুলসের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ভক্তদের জন্য আলাদা ইভেন্টের পরিকল্পনা করা হয়েছে, যেখানে খরচ হবে ১০ ডলার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচগুলো হবে, যেখানে ম্যাচ দেখতে যেতে ও ফিরে আসতে গণপরিবহনে খরচ হবে ১৫০ ডলার।
নিউ ইয়র্কের মেয়র ও ফুটবল অনুরাগী জোহরান মামদানি রাজ্যের গভর্নর ক্যাথি হোকুলকে পাশে নিয়ে এসব ইভেন্ট আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রত্যেক ভক্তের তাদের সঞ্চয়ে হাত না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট দেখতে পারা উচিত।’ যুক্তরাষ্ট্রের অন্য আয়োজক শহরেও ভক্তদের জন্য একই ধরনের ইভেন্ট আয়োজনের চিন্তাভাবনা আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও