• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা এখন ফাঁকা: সাময়িক স্বস্তি উপভোগ করছেন নগরবাসী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ২৮ অক্টোবর ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেয়া হচ্ছে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত : রুহুল কবির রিজভী ফ্রান্সে সহিংসতা ও দাঙ্গা : কট্টর উগ্র ডানপন্থীরাই লাভবান হুতির হামলা : হুমকির মুখে সৌদি আরব, মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরাচ্ছে ইনানীর আগুন: নিরাপত্তাহীন পর্যটন পুড়িয়ে দিচ্ছে আমাদের সম্ভাবনাকেও ৮১ বছরে জাতিসংঘ: কূটনীতির গণ্ডি পেরিয়ে কার্যকর পদক্ষেপের আকাঙ্খা দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সৌদিতে বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ছয়জন টেটাবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১১টা থেকে বেলা প্রায় ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদ বাউল ও মো. মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহীদ বাউল, শাকিল সরকারসহ কমপক্ষে ৬ জন টেটাবিদ্ধ হন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিকেল সাড়ে তিনটার দিকে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ দায়ের করেনি ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category