• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিলেট: সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একজন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। তাঁরা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের একটি টহল দল তাঁদের দেখে ধাওয়া দেয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড় দেন। আসাদুল আলম বাপ্পী নামের এক মাদক ব্যবসায়ী তখন তোপখানা এলাকার রাস্তার দিকে দৌড় দেন। ওই রাস্তায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তখন পায়চারি করছিলেন র‍্যাবের কনস্টেবল ইমন আচার্য। এ সময় তিনি ওই মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরেন। সঙ্গে সঙ্গে আসাদুল ওই র‍্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে আসাদুল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরাও তাঁর পিছু নেন। এ সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করেন। এ সময় আসাদুলের কাছে থাকা চাকুটিও জব্দ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category