• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

হোমনায় মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, হোমনা : কুমিল্লার হোমনায় মাদক বিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সময়ের কণ্ঠস্বরের হোমনা প্রতিনিধি তপন সরকারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পাথালিয়াকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত দোলন নামে এক ব্যাক্তি এ হামলা চালান। তিনি পাথালিয়া কান্দি খোকন মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে হোমনা থেকে একটি সাংগঠনিক কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে পাথালিয়াকান্দি গ্রামের মো. হাফেজ মিয়ার বাড়ির ঘাটলার কাছে মো. দোলন (৩০) এর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী কায়দায় সাংবাদিক তপন সরকারের ওপর হামলা চালায় এবং পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় আহত অবস্থায় স্থানীয়রা তপনকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক তপন সরকারকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন সাংবাদিক তপন সরকার। এ ব্যাপারে হোমনা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত দোলনের বিরুদ্ধে অতীত কর্মকাণ্ড নিয়েও এলাকায় নানা অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category