• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ রয়েছে: ডা. তাহের বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন: দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’
টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।
টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’। সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার। এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।
ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category