• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : আগামী ১ জুনের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড চূড়ান্ত করতে হবে দলগুলোকে। ব্রাজিল, ফ্রান্সের মতো শক্তিশালী দল ইতোমধ্যে তাদের স্কোয়াড নির্বাচন করেছে। আর্জেন্টিনার ২৬ জন কারা, তা জানতে অধীর অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। কয়েকদিনের মধ্যে তারা স্কোয়াড ঘোষণা করবে বলে জানা গেছে। আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে। এমন সময়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা চূড়ান্ত স্কোয়াড নির্বাচনে স্কালোনির ব্যতিক্রম পদ্ধতির কথা ফাঁস করলেন।
ক্লাঙ্ক-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আয়ালা বলেছেন, ‘স্টাফদের প্রত্যেকে নিজের নিজের তালিকা তৈরি করে। আমাদের মধ্যে যখনক আলাপ হয়, তখন তিনি জানতে চান আমাদের সবার তালিকা প্রস্তুত কি না। তারপর আমরা আমাদের তালিকা গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেন লিও।’
সাবেক ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জানালেন, ছয়টি ভিন্ন তালিকা দেখে স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। একটি তালিকা অবশ্যই তার। এছাড়া সহকারী আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল ও পাবলো আইমার ও তালিকা দেন। ম্যাচ অ্যানালিস্ট মাতিয়াস মান্না ও ফিটনেস কোচ লুইস মার্তিনও দল নির্বাচনে ভূমিকা রাখেন।
ছয় ধরনের হলেও চূড়ান্ত দল নির্বাচনের পর সবাই একমত থাকেন, ‘আমাদের মধ্যে খুব কমই মতপার্থক্য থাকে। একটি বেশি নাম বা একটি কম।’ তিনি আরও বলেন, ‘তিনিই আলোচনা শুরু করেন, যেন আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি এবং বিভিন্ন প্রসঙ্গ আসে। আমাদের প্রাথমিক আলোচনা থাকে এগুলো।’
গত ১১ মে ফিফার কাছে ৫৫ জনের তালিকা জমা দেয় আর্জেন্টিনা। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পরে সেই সংখ্যা কমিয়ে ৩৫ জনের করেছেন স্কালোনি। সেখান থেকে ৯ জনকে বাদ দিয়ে শিগগিরই স্কোয়াড ঘোষণা করবেন বিশ্বকাপ জয়ী কোচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category