• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

শুরু হয়ে গেছে ঈদের ছুটি, সকালে কিছুটা ফাঁকা ছিল রাজধানীর প্রধান সড়কগুলো

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: শুরু হয়ে গেছে ঈদের ছুটি। এবার ঈদে আজ সোমবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সকালেই রাজধানীর প্রধান সড়কগুলো অন্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা ছিল।
রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল আজ। মেট্রোরেলেও ভিড় কম ছিল। বেশির ভাগ মানুষকেই মালপত্র নিয়ে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। রাস্তায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল তুলনামূলক বেশি।
ঈদ উপলক্ষে গতকাল রবিবার বিকেল থেকেই অনেকে ঢাকা ছাড়তে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঘরমুখো এসব মানুষকে হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করতে দেখা গেছে। আজ সকালেও অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। পরিবার–পরিজন নিয়ে কেউ বাসে, ট্রেনে, উড়োজাহাজে বা ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাচ্ছেন। সঙ্গে অনেকে পোষা প্রাণীকেও নিয়ে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকছে। আজ থেকে ৩১ মে পর্যন্ত এসব ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা ছুটি পাবেন। তবে আজ ও আগামীকাল দেশের পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আজ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category